কোটালীপাড়া প্রতিনিধি কামরুল হাসানঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে পুলক হালদার(২০)নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলার পীড়ারবাড়ী গ্রামে এঘটনা ঘটে।এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত পুলক হালদার পীড়ারবাড়ী গ্রামের পরিতোষ হালদারের ছেলে ও খাগবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর প্রথম বর্ষের ছাত্র।নিহতের কাকাতো ভাই জীবন হালদার জানায় পুলক হালদার বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১০ টার দিকে বাড়ি থেকে মাছ শিকার করতে গিয়ে আর ফেরেনি।শুক্রবার দুপুরে বাড়ির দক্ষিণ পাশে একটি ভিটায় রশি দিয়ে হাত বাধাঁ এবং পাঁয়ে কাঁটা কাঁটা রক্তাক্ত অবস্হায় তার মৃত দেহ একটি পলিথিন দিয়ে ঢাকা থাকতে দেখে স্হানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য মর্গে পাঠায়।কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি রিয়াদ মাহমুদ জানান ইদুর মারা বিদ্যুতের তারে জড়িয়ে পুলক হালদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।লাশ ময়ণা তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : কাজী বায়েজীদ রনি ।। মোবাইল : +88 01630-322377
Copyright © 2026 সময়ের খবর. All rights reserved.