কোটালীপাড়া-টুঙ্গিপাড়া ৩ আসনে বিএনপির প্রার্থী এস এম জিলানী নির্বাচিত
কোটালীপাড়া প্রতিনিধি-কামরুল হাসানঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) ৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী এস এম জিলানী নির্বাচিত হয়েছেন।আওয়ামীলীগের ঘাটিতে এই প্রথম বিএনপির বড় একটি বিজয় অর্জন।১২ ফেব্রুয়ারী টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ১০৮ টি কেন্দ্রে ভোট গ্রহন ও গননা শেষে রাতে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফলাফল ঘোষনা করা হয়।এ আসনে ৩,০৮,৭৮৪ জন ভোটার রয়েছেন।এখানে ৮ জন প্রার্থী প্রতিদন্দীতা করেন।এর মধ্যে বিএনপি প্রার্থী এস এম জিলানী পেয়েছেন ৬০,১৬৬ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৪.১৬৭ ভোট। এর আগে আওয়ামীলীগ খ্যাত এই আসনটি থেকে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বার বার নির্বাচিত হয়ে আসছিলেন।
প্রকাশক ও সম্পাদক : কাজী বায়েজীদ রনি ।। মোবাইল : +88 01630-322377
Copyright © 2026 সময়ের খবর. All rights reserved.