গৌরনদী (বরিশাল) প্রতিনিধি,মোঃ মেহেদী হাসানঃ
বরিশালের গৌরনদী উপজেলার বাথী ইউনিয়নের সাউদের খালপার জামে মসজিদে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ ফিরোজ মোল্লার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন মোল্লা, গৌরনদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, মোহাম্মদ হালিম মোল্লা, মোঃ জলিল মোল্লা, মাস্টার মোঃ ওহাব মোল্লা, মোঃ ইউনুস মোল্লা, মোঃ রিপন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিগণ।
এ সময় বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও ফিরোজ মোল্লা এলাকার মানুষের খোঁজখবর রাখেন এবং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছেন। তারা তার এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে সবার মাঝে ইফতার বিতরণ করা হয়
প্রকাশক ও সম্পাদক : কাজী বায়েজীদ রনি ।। মোবাইল : +88 01630-322377
Copyright © 2026 সময়ের খবর. All rights reserved.