Loading Now

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের নিজ জেলায় সরকারি সফর

print-news তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের নিজ জেলায় সরকারি সফর

নিজস্ব প্রতিবেদকঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং বরিশাল -১ আসনের সংসদ সদস্য এম.জহির উদ্দিন স্বপন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জেলা বরিশাল এসেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে নির্বাচিত নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ এলাকা বরিশালের গৌরনদীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জহির উদ্দিন স্বপন। শনিবার দুই দিনের সফরে সড়কপথে জেলার সীমান্তবর্তী ভূরঘাটা এলাকায় পৌঁছালে তাকে বরণ করে নেয় গৌরনদী উপজেলায় কর্মরত সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনীপেশার জনসাধারণ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে তিনি গৌরনদী উপজেলার ভূরঘাটায় পৌঁছালে, এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

IMG-20260221-WA0068-300x226 তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের নিজ জেলায় সরকারি সফর

ভূরঘাটা থেকে শুরু করে গৌরনদী পৌর শহর পর্যন্ত সড়কের দু’পাশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মন্ত্রীকে স্বাগত জানান। বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “এই ভালোবাসা আমার জন্য বড় প্রাপ্তি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”

তিনি আরও বলেন, গৌরনদীসহ বরিশালের সার্বিক উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন। সফরকালে তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।

স্থানীয়দের মতে, মন্ত্রী হওয়ার পর নিজ এলাকায় এটাই তার প্রথম সফর হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Share this content:

Previous post

নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখে, রোজা শেখায় তাকওয়া” — এমপি ইজ্জত উল্লাহ

Next post

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) শহীদ মিনারে নিষিদ্ধ আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন, পোড়া কার্যালয়ে পতাকা উত্তোলন

Post Comment

অন্যান্য সংবাদ