
কোটালীপাড়া প্রতিনিধি-কামরুল হাসানঃ
জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার(২ ফেব্রুয়ারী)সকালে উপজেলা পরিষদ চত্তরে
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারিরা অংশ গ্রহন করে তাদের দাবি দাওয়া তুলে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন।দুইঘন্টা এই কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হেল্থ এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও কোটালীপাড়া উপজেলার হেল্থ এসিস্ট্যান্ট আলহাজ্ব হাফিজুর রহমান,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়া,সহকারী শিক্ষক শিপন মিয়া,হাসপাতালের নার্স সঞ্চিতা মল্লিক।বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন আমরা বৈশম্যের শিকার,জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত নবম পে-স্কেল এর গেজেট জারি করে,দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক।অন্যথায় কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী প্রতিদিন দুইঘন্ট করে কর্মবিরতি রেখে কর্মসূচী পালন করা হবে।
Share this content:



Post Comment