Loading Now

গৌরনদী তাঁরাকুপি-কটকস্থল নূরানী হাফেজী মাদ্রাসায় বিনামূল্যে কুরআন ও বই বিতরণ

print-news গৌরনদী তাঁরাকুপি-কটকস্থল নূরানী হাফেজী মাদ্রাসায় বিনামূল্যে কুরআন ও বই বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি-কটকস্থল নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ ও বই বিতরণ উৎসবের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
কাতার প্রবাসী রিয়াদ হোসেন হাওলাদারের সৌজন্যে তাঁরাকুপি-কটকস্থল নূরানী হাফেজী মাদ্রাসায় রোববার সকালে কুরআন শরীফ ও বই বিতারণ কার্যক্রমের উদ্বোধন করেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহতামিম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ঈশা, মাওলানা আলম, মাওলানা ওলিউল ইসলাম, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, হাফেজ কামাল হোসেন প্রমুখ। শেষে ২২৫ জন শিক্ষার্থীদের মাঝে নতুন কুরআন শরীফ ও বই বিতরণ করা হয়।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ