
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, জননন্দিত নেতা এম জহির উদ্দিন স্বপন ভাই জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার বলিষ্ঠ নেতৃত্বে গৌরনদী উপজেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটবে। গৌরনদীর উন্নয়নে গৌরনদী সাংবাদিক ফোরামের সকল সদস্যবৃন্দ সবসময় আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ।
গৌরনদী ও আগৈলঝাড়ার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো আপনিই সফলভাবে সম্পন্ন করবেন—এ প্রত্যাশা জনগণের। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, কৃষি ও কৃষকের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে আপনি গৌরনদী উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করবেন—এই আশায় আমরা আশাবাদী।
জনগণের ভোট ও ভালোবাসার মর্যাদা রেখে দেশ, গণতন্ত্র ও এলাকার উন্নয়নে আপনি নিরলসভাবে কাজ করবেন—এই কামনা রইলো।
Share this content:



Post Comment