Loading Now

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলির অভিযোগ: এলাকায় আতঙ্ক

print-news কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলির অভিযোগ: এলাকায় আতঙ্ক

কোটালীপাড়া প্রতিনিধি-কামরুল হাসানঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুমন শেখ নামে এক ব্যবসায়ীর বাড়িতে ৪ রাউন্ড গুলি করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।ব্যবসায়ী সুমন শেখ জানান, সোমবার রাতে তারাবির নামাজ শেষে তিনি নিচ তলায় খাবার খাচ্ছিলেন। এসময় দোতলায় ৪টি বিকট শব্দ শুনতে পান। উপরে গিয়ে তিনি নিজের বেডরুমের জানালার গ্লাস ভাঙা ও ৪টি ছিদ্র দেখতে পান।তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, খবর পাওয়ার পরপরই তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এটি সরাসরি আগ্নেয়াস্ত্রের গুলি নাকি গুলতি দিয়ে ছোঁড়া কিছু, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this content:

Previous post

অভিযোগ করায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন

Next post

১২ ই ফেব্রুয়ারি সকাল ৭টা চল্লিশ মিনিটের সময় লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া ব্যক্তিই আজ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন

Post Comment

অন্যান্য সংবাদ