Loading Now

বরিশালের গৌরনদীতে জামায়াতে ইসলামীর প্রচার মিছিল

print-news বরিশালের গৌরনদীতে জামায়াতে ইসলামীর প্রচার মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা সদরে আয়োজিত এ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে বরিশাল-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা কামরুল ইসলাম খান-এর পক্ষে প্রচারণা চালানো হয়। এ সময় হাজারো দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
দলীয় নেতারা বলেন, আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী কে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করার বিশেষ আহবান জানান।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ