Loading Now

কোটালীপাড়ায় ভূতরিয়া শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

print-news কোটালীপাড়ায় ভূতরিয়া শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কোটালীপাড়া প্রতিনিধি-কামরুল হাসানঃ

গোপালগঞ্জর কোটালীপাড়ায় ভূতরিয়া শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় শিরোপা অর্জন করেছে রোকো ক্রিকেট একাদশ(লাটেঙ্গা)।শুক্রবার (১৬ জানুয়ারী)রাতে ক্রীড়া শক্তি ক্রীড়া বল মাদক ছেড়ে মাঠে চল স্লোগানকে সামনে রেখে উপজেলার ভূতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করেন ভূতরিয়া যুব সমাজ।খেলায় বুরুয়াবাড়ী এলেভেন স্টারকে ৩ উইকেটে পরাজিত করে লাটেঙ্গা রোকো ক্রিকেট একাদশ শিরোপা অর্জন করেন।খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের
হাতে পুরুস্কার তুলে দেন আমেরিকা প্রবাশি সোহেলী আক্তার বুলি।বিশিষ্ট সমাজ সেবক আসরাফউজ্জামান বুলবুল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচি,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,কোটালীপাড়া সরকারি ইউনিয়ন ইনিস্টিটিটিউশন এর সহকারি প্রধান শিক্ষক মতিয়ার হোসেন,ভূতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল বৈদ্যসহ অসংখ্য ক্রীড়া মোদি দর্শকশ্রোতারা উপস্থিত ছিলেন।এর আগে গত ৯ জানুয়ারী রাতে ১২ দলীয় শর্টপিচ ক্রীকেট টুর্নামেন্টের উদ্ভোধন করেন ডাক্তার সুশীল কুমার বাগচি।প্রথম পুরস্কার হিসেবে ১৯৩ লিটারের রঙিন ফ্রীজ উপহার দেন ডাক্তার সুশীল কুমার বাগচি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন উপহার দেন প্রভিটা গুরুপের রিজিওনাল ম্যানেজার সঞ্জয় ভৌমিক।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ