Loading Now

সুস্থতার মাইল ফলক স্পর্শ করলেন গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক রাশেদুজ্জামান (রাশেদ)

print-news সুস্থতার মাইল ফলক স্পর্শ করলেন গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক রাশেদুজ্জামান (রাশেদ)

IMG-20260123-WA0056-300x225 সুস্থতার মাইল ফলক স্পর্শ করলেন গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক রাশেদুজ্জামান (রাশেদ)

নিজস্ব প্রতিবেদকঃ

মাদকের ভয়াল থাবায় প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে দেশের যুবসমাজ। প্রতিকূল এই পরিবেশ পরিস্থিতির মধ্যে থেকেও, নিজেকে দীর্ঘ ১২ বছর মাদক থেকে দূরে রেখেছেন দি গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মোঃ রাশেদুজ্জামান। সে উপলক্ষে বরিশাল রুপাতলীতে অবস্থিত দি গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে কেক কাটা সহ নানা রকম কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। ২৩ শে জানুয়ারি শুক্রবার রাত ১১ টায় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – দি গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জামুল হক শুভ। পরিচালক সুমন তালুকদার , কাজী আতিক, মাইন্ড কেয়ার এর পরিচালক মাইনুল হক তমাল, ড্রিম লাইফ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান নাজমুল হাসান বাপ্পি, দি গ্রীন লাইফের কো-অর্ডিনেটর কাজী বাইজীদ রনী সহ দি গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রের স্টাফ, ভলান্টিয়ার, রিকভারি, আউটডোর রিকভারি,ফলোয়াপ সহ অন্যান্যরা।
এ সময় দি গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক সুমন তালুকদার বলেন – মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়ে যে সুস্থ থাকা যায় সেটা রাশেদুজ্জামান সবচেয়ে বড় উদাহরণ তাই তিনি এই চিকিৎসার উপর সকল মাদক সেবী ও তার পরিবারকে আস্থা রাখার জন্য অনুরোধ জানান।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ