Loading Now

বরিশালের গৌরনদীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময়

print-news বরিশালের গৌরনদীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের পেশাদার সাংবাদিকদের একমাত্র আত্মনির্ভরশীল সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। বিগত ২৪ বছর পূর্বে এই সংগঠনকে সুসংগঠিত করতে সারাদেশ ব্যাপী নিঃস্বার্থ নিরলস কাজ করে যাচ্ছেন বরিশালের কৃতি সন্তান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

তার নিরঅলস নিঃস্বার্থ শ্রম,মেধা,সততা ও সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) আজ বাংলাদেশ একমাত্র সরকারি তালিকাভুক্ত সংগঠন। সারাদেশব্যপী প্রায় ১৬ হাজার সংবাদকর্মী রয়েছে এই সংগঠনের সদস্য হিসেবে।

বাংলাদেশ সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সহযোগী সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর প্রতিটি সদস্যই সারাদেশের নিপীড়িত, নির্যাতিত, মিথ্যা হয়রানি মূলক মামলা,হামলার স্বীকার সাংবাদিকদের পাশে থেকে নিঃস্বার্থ সহযোগিতা প্রদান করে থাকেন।

তাই সারা দেশব্যাপী জেলা ও উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর নতুন কমিটি সুসংগঠিত করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্য এশিয়ান টেলিভিশন গৌরনদী উপজেলা প্রতিনিধি তারেক মাহমুদ আলী কে সভাপতি ও গৌরনদী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক আজকালের খবরের গৌরনদী প্রতিনিধি কাজী বায়েজীদ রনিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা উত্তর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি প্রণয়ন করা হয়।

তাই সহকর্মীদের প্রতি ভালোবাসা প্রদানে ২৭ শে জানুয়ারি সন্ধ্যায় গৌরনদী সাংবাদিক ফোরামের নিজ কার্যালয়ে সকল সদস্যদের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি তারেক মাহমুদ আলী ও সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনিকে ফুলের শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় করা হয়।

গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি সরদার মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার সহ সাংবাদিক ফোরামের সকল সদস্যবৃন্দ।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ