Loading Now

গৌরনদীতে সৌদি প্রবাসীর পক্ষ থেকে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও নির্বাচনী উঠান বৈঠক

print-news গৌরনদীতে সৌদি প্রবাসীর পক্ষ থেকে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও নির্বাচনী উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল-১ নির্বাচনী এলাকা (গৌরনদী আগৈলঝাড়া), নির্বাচনী এলাকার গৌরনদী উপজেলার দিয়াশুর বড় বাড়ী তে সৌদি সহ সকল প্রবাসীদের পক্ষ থেকে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও বরিশাল-১(গৌরনদী- আগৈলঝাড়া) এ বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের পক্ষে ৭ ই ফেব্রুয়ারি রোজ শনিবার দুপুরে নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়।

পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের সৌদি প্রবাসী মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারন সম্পাদক এনামুল হক, বরিশাল জেলা ছাত্র দলের সহ- সভাপতি হাফিজুর রহমান হাফিজ ,এমদাদুল হক, বিপ্লব হোসেন মোল্লা সহ ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল,গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন- আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ছেন্টু খান,পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ,পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ স্বপন,উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক শামীম খলিফা, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু,গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি সরদার মনিরুজ্জামান,  বিআরডিবি চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, উপজেলা বিএনপি নেতা নান্না খাঁন,রিয়াজ ভুইঁয়া, রাইছুল ইসলাম রাশেদ, কাজী সোহাগ, বরিশাল ছাত্র দলের যুগ্ন-সাধারন সম্পাদক এসএম মাসুদ রানা প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের হাজারো জনসাধারণ উপস্থিত ছিলেন।

শেষে খালেদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ