Loading Now

গৌরনদীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী মতবিনিময়

print-news গৌরনদীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১( গৌরনদী-আগৈলঝাড়া) গৌরনদী উপজেলার টরকী বন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ৭ ই ফেব্রুয়ারি সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা সহ সকল প্রতিকূল পরিবেশে সর্বচ্চো সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন গৌরনদী উপজেলার প্রবীন রাজনিতীবিদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিঞা।
তিনি তার মতবিনিময় কালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন নির্বাচিত হলে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তাই তিনি সকলকে ধানের শীষের মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনকে ধানের শীষে ভোট দিয়ে কাঙ্খিত বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি বাবু ভজন কুন্ডু সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভূঁইয়া, টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ ওলিউল ইসলাম ওলি, সাবেক ছাত্র নেতা হাকিম সিকদার,ইউনিয়ন বিএনপি নেতা শাকিল আহমেদ, রাধাগোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমির সরকার, সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক শফিকুল ইসলাম রোকন, মালেক মৃধা, হায়দার হাওলাদার, বাবু প্রান্তস কুমার দাস, বাবু গুরুদাস গোস্বামী, অবনী কর্মকার,শিশির কুমার কুন্ডু, বিশ্বজিৎ রায়, সুদেব মন্ডল, শেখর বনিক, বিভাষ মন্ডল, ননী দাস, বিপুল ঘোষ, পঙ্কজ কুন্ডু,পরেশ সরকার, সঞ্জয় পাল সহ সনাতন ধর্মাবলম্বী সকল শ্রেণী পেশার শতাধিক জনসাধারণ।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ