
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খানের সঙ্গে গৌরনদী সাংবাদিক ফোরামের সম্মানিত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) পবিত্র এশারের নামাজ আদায়ের পরবর্তীতে সাংবাদিক ফোরামের নিজস্ব কার্যালয়ে সাংবাদিক ফোরামের সভাপতি সরদার মনিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দেশ ও জাতির কল্যাণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ও জেলা কর্ম পরিষদ সদস্য, আসন পরিচালক ও জেলা কর্ম পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা আমির মাওলানা মোঃ আল আমিন, পৌর আমির ও উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জয়েন্ট সেক্রেটারি রুহুল আমীন সবুজ, জেলা ব্যবসায়ী বিভাগের অর্থ সম্পাদক হাফেজ মুফতি মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মিডিয়া বিভাগের সদস্য সাংবাদিক আবু হানিফ, সাংবাদিক বি এম বেলাল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি জামান হোসেন, যুব বিভাগের সেক্রেটারি মোঃ ফয়সাল ইসলামসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, নির্বাচন সংক্রান্ত বিষয় ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভা সমাপ্ত হয়।
Share this content:



Post Comment