
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে বরিশাল-১ (গৌরনদী- আগৈলঝাড়া) বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করার লক্ষ্যে ১ লা ফেব্রুয়ারি বেলা ১১ ঘটিকায় গৌরনদী অডিটোরিয়াম মাঠে আলোচনা সভা ও মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
এ সময় গৌরনদী- আগৈলঝাড়ার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি (আকন কুদ্দুস) তার বক্তব্যে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর বিএনপির প্রতীক ধানের শীষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে তার সহধর্মিনী দেশমাতা বেগম খালেদা জিয়া এই বৃহত্তর রাজনৈতিক সংগঠনের হাল ধরেন,দীর্ঘ বছর ন্যায় ও সততার সহিত এই সংগঠনটি পরিচালনা করে আসছেন।তার নীতি আদর্শে এদেশের জনগণ তাকে তিন তিনবারের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাকে দুনিয়ার মায়া ছেড়ে চিরবিদায় নিতে হয়েছে বলে তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন। এখন এই বৃহত্তর রাজনৈতিক দলটির কর্ণধর দেশনায়ক তারেক রহমান।
তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের মনোনীত প্রার্থী তথা ধানের শীষের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে অভ্যন্তরীণ ভেদাভেদ ভূলে গিয়ে দলমত, জাতি, বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করে বরিশাল-১ আসনে (গৌরনদী -আগৈলঝাড়া) ধানের শীষের মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করার আহ্বান জানান।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে তিনি ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সাথে মতবিনিময় ও লিফটের বিতরণ করেন।
এ সময় দলীয় নেতা কর্মীদের দেওয়া ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা।
উপস্থিত নেতা কর্মীদের মাঝে নির্বাচনী উৎসব মুখের পরিবেশ সৃষ্টি হয়।
শেষে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরনের মধ্যে দিয়ে আয়োজিত আলোচনা সভা, মতবিনিময় ও লিফলেট বিতরণ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
Share this content:



Post Comment