
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল-১(গৌরনদী-আগৈলঝাড়া) ধানের শীষের মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করার লক্ষ্যে শারীরিক অসুস্থতা উপেক্ষা করে নিরলস ভাবে মাঠে প্রান্তরে তৃনমুল পর্যায়ের ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে যাচ্ছেন উপজেলা যুবদলের অন্যতম নেতা রাইছুল ইসলাম রাশেদ (উল্লেখ থাকে তিনি বেশ কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন)। চিকিৎসা শেষে শারীরিক পরিপূর্ণ সুস্থতায় না ফিরেই দলের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসার টানে নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল- ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনকে বিজয় করার লক্ষ্যে নির্বাচনী প্রচার-প্রচারণায় ছুটে বেড়াচ্ছেন পথ থেকে প্রান্তরে ।
১ লা জানুয়ারি রবিবার সকাল এগারোটার সময় পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ গণসংযোগ কর্মসূচি গ্রহন করা হয়।
গণসংযোগে লিফলেট বিতরণ ও ধানের শীর্ষে পক্ষে ভোট দিয়ে সম্ভাবনাময় নতুন বাংলাদেশ বিনির্মাণের আহবান জানানো হয়।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির সরদার, সদস্য সচিব মোঃ গোলাম মাহতাব সরদার, যুবদল নেতা বাবুল,পৌর যুবদলের নেতা শাকিল মৃধা এবং অন্যতম নেতা মোঃ ইমরান সরদার, সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় নেতারা সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
Share this content:



Post Comment