
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল-১ নির্বাচনী এলাকা (গৌরনদী আগৈলঝাড়া), নির্বাচনী এলাকার গৌরনদী উপজেলার টরকীরচর এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের পক্ষে ৫ ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়।
পৌর এলাকার ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক খোকন খানের সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন- আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ,পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ স্বপন, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির, জেলা উত্তর বিএনপির সদস্য এম,এ গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রোকন,
ইউনিয়ন মুক্তিযোদ্ধা আহবায়ক মোঃ কুদ্দুস খান, প্রবীন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শাহআলম মেম্বার।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রুবেল খান, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম সুমন, ১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন শরীফ, ১ নং ওয়ার্ড যুব দলের সাবেক সহ- সভাপতি মামুন ঘরামী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ।
Share this content:



Post Comment